গ্রামে রান্নার কাজে এলপিজি (LPG) ব্যবহারের চেয়ে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার অনেক বেশি বাস্তব সম্মত
রান্নার কাজে LPG এর ব্যবহার ক্রমবর্ধমান। এলপিজি (LPG: Liquid Petroleum Gas) এর ব্যবহার তার নিজ গুনেই বেড়ে চলেছ। গ্রামের মানুষ প্রথাগত ভাবে রান্নার কাজে শুকনো কাঠ ব্যবহার করে এসেছে। কিন্তু ব্যর্তমানকালে এলপিজি (LPG) এর বিভিন্ন সুবিধার জন্য ক্রমাগত ভাবে গ্রামে রান্নার কাজে কাঠের বদলে এলপিজি ব্যবহার বাড়ছে। যদিও এলপিজি ব্যাবহারের ক্রমবর্ধমান গতি শুধু যে ব্যবহারের সুবিধার জন্য বাড়ছে তা নয়, তাকে ত্বরান্বিত করছে ভারত ও রাজ্যসরকার গুলির বিভিন্ন যোজনা যা এলপিজি ব্যবহারকে আরও বেশি আকর্ষণীয় করেছে যেমন: পি এম উজ্জ্বল যোজনা ইত্যাদি। আজকের যে বিষয় তা হলো আমার মতে গ্রামে রান্নার কাছে এলপিজি বাব্যহারে চেয়ে কাঠ ব্যবহার অনেক বেশি বাস্তব সম্মত। আমি কেন তা বলছি একে একে তা বোঝাচ্ছি। প্রথমে আসি এলপিজি (LPG) ব্যাবহারে ব্যাক্তিগত সুবিধা গুলি কি কি: এলপিজি ব্যবহার করলে রান্নাঘর এবং রান্নার কাজে ববহৃত বাসন পত্র অনেক বেশি পরিষ্কার পরিছন্ন থাকে। জ্বালানি (এক্ষেত্রে এলপিজি) সংরক্ষণের জন্য (storage এর জন্য ) জায়গা কম লাগে। তাড়াতাড়ি আগুন জাল...